বাচ্চার জন্য বার্লি সিরিয়াল বা তালবিনা :-
আমাদের তৈরি এই বার্লি সিরিয়াল দিয়ে আপনি অনায়াসে তালবিনা তৈরি করতে পারবেন কারণ এটাতে যব, খোরমা খেজুর যা সুন্নাহ ভিত্তিক উপকরণ দিয়ে তৈরি আলহামদুলিল্লাহ। এটি শিশুদের জন্য খুবি উপকারী কারণ অ্যান্টি-এজিং হরমোন তৈরিতে সহযোগিতা করে। যা আপনার শিশুর বাড়ন্ত বয়সে বিশেষ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ তালবিনাতে থাকে বি-ভিটামিন, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, জিংক, ফসফরাস, কপার, পটাশিয়াম, ক্রোমিয়াম এবং এন্টিঅক্সিডেন্ট। একটি সুন্নতি খাবার তালবিনা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রিয় খাবারের একটি ছিল তালবিনা। এই খাবারের উপকারিতা যতই বলি ততই কম হয়ে যাবে। শরীরিক দুর্বলতা হিমোগ্লোবিন এর সমস্যা সারে। এছাড়া নানান রোগ মুক্তিতে সহায়ক এই তালবিনা। একটি সুন্নাহ খাবার যা আমাদের মানসিক স্বাস্থ্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। আয়েশা (রা:) বলেন- রাসুল (সা:) কে বলতে শুনেছি যে, ‘তালবিনা’ রুগ্ন ব্যক্তির হৃদয়ে প্রশান্তি আনে এবং শোক দুঃখ কিছুটা দূর করে।” (বুখারী, হাদিস ৫৪১৭) বার্লি সিরিয়াল, খেজুরের প্রাকৃতিক মিষ্টতা এবং এলাচের মনোরম সুগন্ধের সাথে মিলিত, একটি পুষ্টিকর খাবার।
Login to ask a question